Sunday, 13 January 2013

ঝিনাইদহে সবজি চাষে বিপ্লব : কৃষকের ভাগ্যে মেলেনা ন্যায্য দাম

সবজি উৎপাদনে রীতিমত বিপ্লব ঘটলেও এর ন্যায্য দাম পাচ্ছেনা ঝিনাইদহের চাষীরা। আধুনিক পদ্ধতিতে চাষ করায় এই এলাকায় সবজির ফলন ভালো হচ্ছে। কিন্তু এ সব সবজি রাজধানী বা ঝিনাইদহ শহরের খুচরা বাজারে যে দামে বিক্রি হচ্ছে এর তিন ভাগের একভাগ দামে পাইকারী বাজারে তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন স্থানীয় চাষীরা।
সবজি বিক্রি করে কোন রকমে উৎপাদন খরচ উঠে আসছে বলে জানিয়েছেন এলাকার বেশ কয়েকজন সবজি চাষী। এলাকার হাট-বাজার ঘুরে দেখা গেছে শহরের খুচরা বাজারে সবজির দাম চড়া হলেও পাইকারী হাটে চাষীরা সবজি বিক্রি করছেন পানির দামে। উৎপাদক ও বিশে­ষকদের মতে, প্রক্রিয়াজাত করণের সুযোগ না থাকায় বাধ্য হয়েই এলাকার চাষিরা কমদামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জয়নুল আবেদীন জানান, এ জেলায় বিভিন্ন জাতের সবজি প্রচুর পরিমানে উৎপাদন হয়ে থাকে। মৌসুমী বাজারে সবজির আমদানী বাড়লে পাইকারী-ফড়িয়া ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম কমিয়ে দেয়। ফলে কৃষকেরা কমদামে সবজি বিক্রি করতে বাধ্য হয়। এতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হন কৃষকেরা। সরকারী ভাবে এলাকায় সবজি প্রক্রিয়াজাত করার ব্যবস্থা থাকলে এ ক্ষতির হাত থেকে চাষিদের কিছুটা রক্ষা করা সম্ভব হতো। Copyright and for More by clicking here.

No comments:

Post a Comment